খিলগাঁওয়ে ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট : ১০ মে ২০১৩, ২১:৪২
রাজধানীর খিলগাঁও এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ ইব্রাহিম নামে এক যুবক গ্রেফতার হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম বৃহস্পতিবার রাতে খিলগাঁও বিশ্বরোড ফ্লাইওভারের নিচ থেকে তাকে গ্রেফতার করে। গোয়েন্দ পুলিশের সহকারী পুলিশ কমিশনার আসাদুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম জানিয়েছে, সে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করে থাকে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।