লালমাটিয়া মহিলা কলেজের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের প্রধান বিলকিস বেগম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে
গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে প্রথম গবেষক হিসেবে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার গবেষণার শিরোনাম ছিল `Assessing Information Needs and Seeking Strategies of Faculty and Researchers of University of Dhaka'. তার তত্ত্বাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. আফিফা রহমান ও প্রফেসর ড. মো. নাসিরউদ্দিন মুন্সী।
