ঢাকা প্রবাসী মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সমিতির দ্বিবার্ষিক সম্মেলন ও সাধারণ সভা সম্প্রতি সোবহানবাগ বিআইএম অডিটরিয়াম কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। কমিটির সভাপতি আ. কাইয়ুম খান, সহ-সভাপতি এ কে এম নূরুল আমিন, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, সহ-সাধারণ সম্পাদক মো. হেমায়েত হোসেন, প্রচার সম্পাদক এস এম নাসির উদ্দিন (পন্টু), অর্থ সম্পাদক মো. মোতাহার হোসেন, দপ্তর সম্পাদক মো. নূর হোসেন, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক মোস্তফা আহাম্মেদ শাহিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ও মহিলা বিষয়ক সম্পাদক মায়মুনা খাতুন, কার্যকরী সদস্য আলহাজ্ব শরীফ উদ্দিন ও মো. শামসুল আলম (লিটন)।-প্রেস বিজ্ঞপ্তি
