টিকেটের জন্য ...

আপডেট : ১০ মে ২০১৩, ২১:৪৫
শেষ বছর অলিম্পিক, প্যারা অলিম্পিক থেকে শুরু করে ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশীপ ফুটবল, উইম্বলডনের আসর বসেছিল ইংল্যান্ডে। আর এই বছর অনুষ্ঠিত হবে অ্যাশেজ সিরিজ। আর ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ আসরকে সামনে রেখে জনপ্রিয়তা বাড়াতে নতুন কৌশলের আশ্রয় নিলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ছবির ধাঁধা’র উত্তর দিতে পারলে সমর্থকরা জিতে যেতে পারেন দুটি করে টিকেট। ছবিটিতে ‘রান’, ‘দ্বাদশ ব্যক্তি’ সহ মোট ৪৮ ক্রিকেটীয় শব্দ ছবির প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।