আবাহনী লিমিটেড আজ শনিবার এএফসি প্রেসিডেন্ট কাপ বাছাইপর্বে ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ খেলায় মঙ্গোলিয়ার এরচিম এফসির বিপক্ষে মাঠে নামবে। নেপালের কাঠমান্ডুতে দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলাটি।
আগের দু’টি খেলায় নেপালের থ্রি স্টার ক্লাব ও তাইওয়ান পাওয়ার কোম্পানির সাথে ১-১ গোলে ড্র করেছিল আবাহনী। সেজন্য আজকের খেলায় তাদের জিততেই হবে।
অবশ্য আবাহনী ড্র করলেও চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন একেবারে শেষ হয়ে যাবে না। সেক্ষেত্রে নেপালের চ্যাম্পিয়ন দল থ্রি স্টার অতিথি তাইওয়ান পাওয়ার কোম্পানির বিপক্ষে জিততে হবে। তাহলে তিন পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েও চূড়ান্ত পর্বে যেতে পারবে আবাহনী। চলতি আসর ছাড়াও আবাহনী আরো চারবার প্রেসিডেন্টস কাপে অংশ নেয়। কিন্তু একবারও চূড়ান্তপর্বে যেতে পারেনি ক্লাবটি।
