ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলাররা আগামী মাসে ইয়াঙ্গুনের থুয়ুন্না স্টেডিয়ামে মিয়ানমারের একটি দলের সাথে প্রীতি ম্যাচে অংশ নেবেন। মিয়ানমার টাইমস নিউজ জানায় খেলাটি হবে ৯ জুন।
সাবেক খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ডেনিস আরউইন, অ্যান্ডি কোল, ক্লেটন ব¬্যাকমোর এবং লি শার্পের মত তারকারা। স্বাগতিক দলে খেলবেন মিয়ানমার ন্যাশনাল লিগে (এমএনএল) অংশ নেয়া সেদেশের জাতীয় দলের ও বিদেশী খেলোয়াড়রা। মিয়ানমারের আয়েভারওয়াডি ফাউন্ডেশন, সিইএ মিয়ানমার এবং পার্ক হোটেলের সমন্বিত আয়োজনে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
এই ম্যাচ থেকে অর্জিত অর্থ মিয়ানমারের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, স্থানীয় হাসপাতাল এবং এইচআইভি পুনর্বাসন কেন্দ্রে দান করা হবে। ম্যাচটি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ম্যান ইউর খেলোয়াড় ক্লেটন ব¬্যাকমোর বলেছেন, আশা করছি এই চ্যারিটি ম্যাচ থেকে আমরা প্রচুর অর্থ উপার্জন করতে পারব। এখানে সবাই দারুণভাবে সহযোগিতা করছে। মিয়ানমারে আমাদের দারুণ একটি সময় কাটবে বলেই আমার বিশ্বাস।’
