ল্যাম্পার্ড ম্যাজিকে নিশ্চিত হলো চেলসির চ্যাম্পিয়ন্স লিগ

আপডেট : ১১ মে ২০১৩, ২১:৫৪
ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের জোড়া গোলে গতকাল শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে স্বাগতিক অ্যাস্টন ভিলাকে ২-১ ব্যবধানে হারিয়ে চেলসি পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানটি সুদৃঢ় করেছে। ল্যাম্পার্ড জোড়া গোলের পাশাপাশি বিরল এক রেকর্ড গড়েছেন। চেলসির ইতিহাসে সর্বাধিক ২০৩ গোলের মালিক এখন তিনি। ববি টাম্বলিং ২০২ গোল করে এতদিন ক্লাবের সর্বাধিক গোলদাতা ছিলেন। টাম্বলিংকে ছাড়িয়ে গেলেন ল্যাম্পার্ড। এদিকে এই জয়ে চেলসি শীর্ষ চার নিশ্চিত করার সুবাদে আগামি বছরের চ্যাম্পিয়ন্স লিগে খেলবে।