উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের বাজে পারফরম্যান্সের কথা বাদ দিলে নিঃসন্দেহে বলা যায় বেশ সফল এক মৌসুম খেলেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। আজ লা লিগায় অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। আজকের ম্যাচে এক পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত করে ফেলবে কোচ টিটো ভিলানোভার দল। আর গতরাতের ম্যাচেই যদি রিয়াল মাদ্রিদ জয়বঞ্চিত হয় তাহলে এই রিপোর্ট যখন পড়বেন তখন শিরোপার মালিক হয়ে যাবে কাতালানরাই।
হারলেও সুযোগ থাকবে, তবে জিতলে বা ড্র করলেই শিরোপা হয়ে যাবে কাতালানদের। তবে, অ্যাওয়ে ম্যাচকে সামনে রেখে কোন ঝুঁকি নিতে চান না দলের কোচ টিটো ভিলানোভা। তাই মূল স্কোয়াড নিয়েই মাদ্রিদ গেলেন এই কোচ। ম্যাচের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদকে হালকাভাবে নেয়ার কোন সুযোগও নেই। কারণ, এই মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে। পয়েন্ট তালিকায় মূল দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের পরেই তাদের অবস্থান। ৩৫ ম্যাচে ৩২ পয়েন্ট পেয়েছে তারা।
আর গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ছোট-খাটো ইনজুরি আছে বার্সা শিবিরে। ইনজুরিতে ভুগছেন স্প্যানিশ গোলরক্ষক ভিক্টর ভালদেস। নিশ্চিত নন ডিফেন্ডার এরিক আবিদালও। ম্যাচের জন্য নিশ্চিত না হলেও দলের হয়ে উল্লাস তো করতে সমস্যা নেই। তাই তারাও দলের সাথে মাদ্রিদে গেছেন।
ভালদেসের অবর্তমানে গোলপোস্ট সামলাবেন তরুণ গোলরক্ষক জোসেফ ফেব্রিক ওন্ডোয়া। আর ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন আর্জেন্টাইন মিডফিল্ডার হ্যাভিয়ের ম্যাচেরানো। দলের ফুলব্যাক জর্ডি অ্যালবা জানান, দলের প্রত্যেকেই লা লিগার শিরোপা জয় করার জন্য মুখিয়ে আছে, ‘আমি জানি, দ্বিতীয় দলের সাথে এতো পয়েন্ট ব্যবধানের কারণে সমর্থকরা আমাদের উপর বেশ সন্তুষ্ট। আর তাই আমরা শিরোপা জিতেই উত্সবের অপেক্ষা করছি। লা লিগার শিরোপা জয় করা আমাদের জন্য সব সময়ই খুব গুরুত্বপূর্ণ।’
আর যতো তাড়াতাড়ি সম্ভব শিরোপা জয়ের উত্সব করতে চায় বার্সেলোনা। অ্যালবা বলেন, ‘এই রবিবারেই আমরা শিরোপা নিশ্চিত করতে চাই। ভিনসেন্তে ক্যালদেরন স্টেডিয়ামে শিরোপা জয়ের জন্য আমরা নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করবো।’
একই কথা জানালেন মিডফিল্ডার থিয়াগো, ‘লা লিগার শিরোপা সব সময়ই গুরুত্বপূর্ণ। আর বার্সেলোনা সব সময়ই লিগ শিরোপার জন্য মুখিয়ে থাকে। গতবার রিয়াল মাদ্রিদের কাছে আমাদের শিরোপা হারাতে হয়। তবে, এই মৌসুমে এখন আর সেটা সম্ভব না। আমরা জানি এই মৌসুমে আমাদের জন্য শিরোপা জয় করা কতোটা গুরুত্বপূর্ণ। গত মৌসুমে শিরোপা হারানোর পর আমাদের অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। ছন্দে ফিরে আসতে আমাদের লা লিগার শিরোপা ছাড়া কোন বিকল্প নেই। শিরোপা জয় করেই আমরা ছন্দে ফিরবো।’
