মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত বড়লেখা উপজেলার অনূর্ধ্ব-১৬ বালকদের মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণ গত বুধবার বিকালে জেলার বড়লেখা উপজেলার পি.সি উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। বড়লেখা উপজেলার বড়লেখা পি.সি উচ্চ বিদ্যালয়, ছোটলেখা নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়ের ৩০ জন বালক অংশ নেন এতে।
পি.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ ও পুরস্কার বিতরণ করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ আমিনুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে, সিলেট ভলিবল দলের অধিনায়ক মান্না দেব ও ভলিবল প্রশিক্ষক গিয়াস উদ্দিন।
