গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু নির্বাচন সকলের কাম্য
আগামী সংসদ নির্বাচন গণতান্ত্রিক উপায়ে এবং সুষ্ঠু ভোটগ্রহণ পদ্ধতিতে নির্বাচন হোক এটা সবার কাম্য। কিন্তু বর্তমানে সংঘাতের রাজনীতি এই কাম্যটাকে অনিশ্চিত করে দিয়েছে। দেশের জনগণ হানাহানি ও সংঘাতের রাজনৈতিক আচরণ পছন্দ করেন না এটা আমাদের বড় দুই রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বুঝতে হবে। হঠাত্ গজিয়ে ওঠা বিভিন্ন সংগঠনের কথায় না গিয়ে এবং অতি চালু কিছু বুদ্ধিজীবীর কথাবার্তা নির্বচনকে আঁধারের দিকে নিয়ে যাচ্ছে। তাই নির্বাচনী পরিবেশ সৃষ্টি প্রয়োজন এবং অতিকথন ও সহিংসতার রাজনীতি পরিহার করাই সামনে মুখ্যম চ্যালেঞ্জ। যারা গণতান্ত্রিক দাবীর নামে মানুষ খুন এবং সহিংসতার রাজনীতি করছে তারা কোন রাজনৈতিক দল নয় এরা ‘সন্ত্রাসী’। বিরোধী দলকে দমন-পীড়ন না করে সরকারের উচিত হবে একটা সংলাপের পরিবেশ সৃষ্টি করা এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা।
এস.এম হূদয় রহমান
এইচ.এস.সি পরীক্ষার্থী
জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ
দাউদকান্দি, কুমিল্লা।
০০০০০০
আগামী নির্বাচন হলে একতরফা হবে
কারো চোখ দিয়ে পানি ঝরলে সেটা প্রত্যক্ষ করতে পারে সকলেই কিন্তু যখন কারো হূদয় থেকে রক্ত ঝরে তা কেউই দেখতে পায় না। সাভার ট্রাজেডির কারণে আমাদের হূদয় থেকে রক্ত ঝরানো বন্ধ হতে না হতেই বিরোধী দল নিজেদের পায়ের নিচের মাটি সরে যেতে দেখে নানাভাবে চেষ্টা করছেন ক্ষমতাসীন দলকে ক্ষমতা থেকে বিচ্যুতি ঘটিয়ে ক্ষমতা দখল করার এবং জনগণের সামনে কোণ্ঠাসা করা। সাথে যুদ্ধাপরাধীদের জেল থেকে মুক্তি দিয়ে আবার সংসদে নিয়ে এসে শহীদ মুক্তিযুদ্ধা বীরদের ইতিহাসকে অবমাননা করা। এ সকল আচরণই প্রকাশ পাচ্ছে তাদের মূল উদ্দেশ্য যা আমাদের সামনে ধরা পড়েছে হেফাজতকে সমর্থ প্রদানের মাধ্যমে। এখন একটাই পথ আছে বিরোধী দলের। হয় বিরোধী দলকে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সাথে আলোচনায় বসা কোন ধরনের অজুহাত না দেখিয়ে। তা না হলে আগামী নির্বাচনে বিরোধী দলের বিয়োগ ঘটার সম্ভাবনাই বেশি।
মোহাম্মদ এহিয়া
মিরপুর ল কলেজ,
মিরপুর, ঢাকা।
০০০০০
বর্তমান রাজনীতি এবং আসন্ন নির্বাচন পর্যালোচনা
নির্বাচন আসন্ন কিন্তু নির্বাচন কি হবে ? হলে কিভাবে হবে, সেটা কি গ্রহণযোগ্য নির্বাচন হবে । এই প্রশ্নটা বুদ্ধিজীবীসহ সকল শ্রেণির মানুষের মধ্যে দেখা দিয়েছে । দেশে যে পরিমাণ লোক রাজনীতি করে, তার চেয়ে অনেক বেশি লোক রাজনীতি নিয়ে ভাবে । কারণ বর্তমান দেশের যে পরিস্থিতি, রাজনীতির প্রতি মানুষের অনেক কৌতূহলের জন্ম দিচ্ছে । রাজনীতি দিন দিন এতটা ঘোলাটে হচ্ছে, এর শেষ প্রান্ত কোথায় সেটা কেউ বুলতে পারবে না । রাজনৈতিক পরিস্থিতি এমন একটা বিষয়, যা কোন দল বা নেতা এটাকে সহজে নিয়ন্ত্রণ করতে পারে না। যদি নিয়ন্ত্রণ করা যেত তাহলে প্রতিনিয়ত রাজনীতির রূপ বদলে যেত । রাজনীতিকে নিয়ন্ত্রণ করা যায় না বলে আজ চার দল থেকে শুরু করে চৌদ্দ, আঠার দল সৃষ্টি হয়েছে । দেশের অতীতের রাজনীতির দিকে তাকালে দেখা যায় ৭৫,৯০ এবং বর্তমান রাজনীতির মধ্যে রাজনৈতিক পরিস্থিতির অনেক তফাত্ রয়েছে । এজন্য রাজনীতিতে এমন কিছু করা উচিত হবে না ,যাতে করে আমাদের রাজনীতির ইতিহাস কলুষিত হয় । এখন যে অবস্থা দাঁড়িয়েছে জোটগত নির্বাচন ছাড়া পাস করা অনেক কঠিন । বর্তমানে নির্বাচনে যাওয়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা । তত্ত্বাবধায়ক নীতি নিয়ে প্রধান দুই দলের বিপরীতমুখী যে অবস্থান, তাতে মনে হয় দেশ এবং রাজনীতি যেদিকে যাক না কেন আমরা তারা তাদের সিদ্ধান্তে অটল । একবার খালেদা জিয়া এক পথসভায় আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘সাপকে বিশ্বাস করা গেলেও আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না’ । এর উত্তরে বর্তমান প্রধানমন্ত্রী এক জনসভায় বলেছিলেন, “বিএনপির মাথায় বিষধর সাপের ঝাঁপি” । এ থেকে সহজে বুঝা যায় এক দল অন্য দলের প্রতি চরম প্রতিহিংসার আগুনে জ্বলছে । প্রধান দুই দলের যে আক্রমণাত্মক কথা এগুলো রাজনীতিকে কোনিদকে ঠেলে দিচ্ছে তা কারো জানা নেই । এ থেকে বেরিয়ে আসতে হলে প্রয়োজন প্রত্যেকে নিজের দলকে নিয়ন্ত্রণে নিয়ে এসে ফলপ্রসূ সংলাপের ব্যবস্থা করা । তখন হয়ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হতে পারে । বর্তমান সময়ে সবার একটাই দাবি সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপের ব্যবস্থা করা ।
মো. এরশাদ আলী
নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ
২য় বর্ষ: কম্পিউটার সায়েন্স
০০০০০০
শান্তিপূর্ণ নির্বাচন যেভাবে সম্ভব
ক্ষমতা বদলের জন্য নির্বাচনের কোন বিকল্প নেই। আর সামনেই জাতীয় নির্বাচন। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠ ক্রমশ গরম হয়ে উঠছে। কিন্তু নির্বাচন নিয়ে জটিলতা থেকেই যাচ্ছে। সময়মত কি নির্বাচন হবে? নাকি আবার সেই অশুভ সংকেত! যে যাই বলেন না কেন, সরকার পরিবর্তন করতে নির্বাচন করতে হবেই। মূল কথা হলো যে, নির্বাচন কি শান্তিপূর্ণ ভাবে হবে কি হবে না। শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে আমার কিছু ব্যক্তিগত মন্তব্য রয়েছে- ১. নির্বাচনকে ঘিরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী আমেজ বা পরিবেশ সৃষ্টি করতে হবে। ২. সব দলকে নির্বাচনে আসার জন্য সরকার ও নির্বাচন কমিশন দায়িত্ব নিতে হবে। ৩. কোন পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে তা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সরকারি এবং বিরোধী দলকে ঠিক করতে হবে। ৪. নির্বাচনের সময় পুলিশ ও অনান্য আইন-সৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করতে হবে। ৫. সংকটের কারণ দূর করার মধ্যেই নিহিত সংকট নিরসন করতে হবে। ৬. নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন এবং শক্তিশালী করতে হবে। ৭. বর্তমানে ক্ষমতাসীন দলকে তাদের অনড় ও কঠোর অবস্থান থেকে সরে আসতে হবে। ৮. বিরোধী দলকে স্বাধীনভাবে মত প্রকাশের সুবিধা দিতে হবে। ৯. উভয়দলকে রাজনৈতিক সংঘাত দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ১০. রাজনৈতিক দলগুলো দেশের রাজনৈতিক বিশ্লেষক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকে মূল্যায়ন করতে হবে।
মো. সফিউল আলম (টিপু)
বি.এস.এস, শেষ বর্ষ, পল্লবী ডিগ্রি কলেজ, ঢাকা
কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের
