আজমীর হোসেনের চিত্রকর্মে অনুভূতির বিমূর্ত প্রকাশ

আপডেট : ১১ মে ২০১৩, ২২:২৩
অনুভূতির অনুসৃতি। মনে অনুভূতি রঙের তুলিতে তুলে আনতে চেষ্টা করেন শিল্পী আজমীর হোসেন। প্রকৃতি দেখতে দেখতে মনের মধ্যে যা আঁঁকিবুঁকি খেলে তাই কালির আঁঁচড়ে কাগজে রঙ দেন তিনি। মনের চিন্তা ফুটিয়ে তোলার চেষ্টা করেন রঙের তুলিতে। অনুভূতির সেই অনুসৃতিগুলো সাধারণ মানুষের জন্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে। শিল্পীর এটি প্রথম একক প্রদর্শনী। যৌথ প্রদর্শনী করেছেন এর আগে অনেক। প্রদর্শনীর বেশির ভাগ চিত্রই জলরঙ। জলরঙয়ের ব্যবহারকে নতুন মাত্রা দেয়ার চেষ্টা করেছেন। জলরংেয়ের সাধারণ যে ধারণা তা থেকে বের হয়ে আসার চেষ্টা করেছেন। সেখানে তিনি কোন কোন ক্ষেত্রে শতবার ব্রাশ ব্যবহার করেছেন। তার চিত্রগুলো বিমূর্ত। জীবনের সৌন্দর্য তুলিতে তুলে আনার চেষ্টা। প্রদর্শনীতে দুই ধারার ছবি আছে। একটি জলরং আর একটি পুরোনোকে মনে করিয়ে দিতে মিশ্র কাজ। পাশ্চাত্যে লেখাপড়া করা এই শিল্পী বললেন, আমি কারো অনুসরণ করি না। নিজের মনে যা আসে তাই করি। তবে অনেকের ছবি ভাল লাগে। শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকে ছবি আঁঁকি। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে গত ৩রা মে থেকে প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ১৬ মে পর্যন্ত। প্রদর্শনীতে ৫৯টি চিত্রকর্ম আছে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এসএম শাহরিয়ারের একক চিত্র প্রদর্শনী: এদিকে গত শুক্রবার ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে (বাড়ি নং ৬০, সড়ক ৭-এ) শিল্পী এসএম শাহরিয়ারের ‘সুন্দরের বন্ধনা’ শিরোনামে একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন শুরু হয়েছে। প্রদর্শনী ১৬ মে পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।