মা। পৃথিবীর সবচেয়ে মধুরতম একটি শব্দ। যার মা আছে তিনি মায়ের কদর কতটা বুঝেন জানি না তবে যার মা নেই তিনিই বুঝেন মায়ের শূন্যতা কতটা বেদনাদায়ক, কতটা কষ্টের। আজ বিশ্ব মা দিবসে তাই আবার আমাদের মনে করিয়ে দেয় এ পৃথিবীতে মায়ের মত আর তো কেহ নেই। সেই অমর, অবিনশ্বর বাণীর কথা। তবে বেদনাদায়ক হলেও সত্য আমাদের এই নশ্বর পৃথিবীতে অনেকে মায়ের কদর বুঝেন না, মাকে কষ্ট দেন। এমনকি অনেক ক্ষেত্রে মায়ের দেখাশোনা পর্যন্ত করেন না। হয়ত এদের সংখ্যা নিতান্তই কম। তবুও এমনটি ঘটছে। যা হোক এই বিশ্ব মা দিবসে আমাদের অঙ্গীকার হোক আমরা মায়ের কাছে থাকবো, মায়ের পাশে থাকবো। আর সন্তান ও বাবা-মার মধ্যে কোন ক্ষেত্রে সামান্যতম সম্পর্কের যাতে অবনতি না হয় তার প্রতি থাকবে সতর্কতা। সন্তানের সঙ্গে বাবা-মার সুসম্পর্ক গড়ে তোলার ১০টি টিপস এখানে তুলে ধরা হলো:
এক: সন্তানের বয়স যা-ই হোক না কেন সন্তানকে বুঝতে দিন বাবা-মা তাকে কতটা ভালবাসে। এমনকি ক্ষেত্র বিশেষ মতের অমিল হলেও।
দুই: আপনার বিশ্বাস ও মূল্যবোধ সম্পর্কে সন্তানকে ধারণা দিন এবং সন্তানদের ওপর কোন কিছু চাপিয়ে দেবেন না। বরং তাদের নানা প্রশ্ন সম্পর্কে সততার সঙ্গে জানতে দিন।
তিন: আপনার সন্তানের একটি বিশেষ নাম বা সাংকেতিক নাম রাখুন। যা কেবল বাবা-মাই ব্যবহার করবেন। সন্তান কখনও অহেতুক অপ্রস্তুত হয় এমন অবস্থা থেকে বিরত থাকুন।
চার: ঘুমানোর সময় সন্তানদের মজার মজার গল্প বলুন অথবা বই পড়তে শিক্ষা দিন।
পাঁচ: আপনার পরার কাপড়, এমনকি জুতা কেনা থেকে শুরু করে সন্তানদের পছন্দের মতামত নিন। এমনকি ক্ষেত্র বিশেষ আপনার নতুন কোন পরিকল্পনা সম্পর্কে সন্তানদের সঙ্গে অলাপ করুন। যাতে সন্তান বুঝতে পারে তাদের পছন্দ-অপছন্দের প্রতি বাবা-মার দৃষ্টি রয়েছে।
ছয়: ছেলে-মেয়েদের সঙ্গে খেলাধুলা করুন এবং আনন্দ ভাগাভাগি করুন।
সাত: একসঙ্গে আহার করুন এবং নিজেদের মধ্যে ছোটখাট বিষয়ে আলাপ করুন। এসময় টিভি বন্ধ রাখুন। খাওয়ার টেবিলটা যেন হয় একান্ত নিজেদের।
আট: সন্তানদের জন্য সপ্তাহে অন্তত একটি দিনের খানিকটা মুহূর্ত বরাদ্দ রাখুন এবং তাদের নিয়ে নানা পরিকল্পনার কথা যেমন-বেড়াতে যাওয়া থেকে শুরু করে সন্তানদের ভবিষ্যতের জন্য পরিকল্পনা নিয়ে আলোচনা করুন।
নয়: সন্তানদের পছন্দ সম্পর্কে শ্রদ্ধাশীল হোন। কোন পছন্দ-অপছন্দ চাপিয়ে দেবন না। এমনকি যা মেনে নেয়া কঠিন তাও বুঝিয়ে বলুন।
দশ: আপনার জীবনে সন্তানদের সবচেয়ে বেশী গুরুত্ব দিন। সন্তানের প্রতি বাবা-মার মনযোগ কমে গেলে তারা মানসিকভাবে কষ্ট পায় এবং অমনযোগী হতে পারে। আপনার ভালো সময়গুলোর সঙ্গে সন্তানদের পরিচয় করিয়ে দিন এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলুন। [ সূত্র: ইন্টারনেট]
