রাজনৈতিক সংকট উত্তরণের উপায় নিয়ে আলোচনা সভা

আপডেট : ১১ মে ২০১৩, ২২:২৫
বাংলাদেশ কংগ্রেসের উদ্যোগে ‘বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক সংকট থেকে উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলামটরস্থ পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অস্থিতিশীল রাজনৈতিক সংকট থেকে উত্তরণে সত্, শিক্ষিত ও প্রগতিশীল জনগণকে রাজনীতিতে সম্পৃক্ত হয়ে সুস্থ ধারার রাজনীতি চর্চার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। সংগঠনের আহ্বায়ক কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইয়ারুল ইসলামের সঞ্চালনায় সভায় মাসুদ রানা মো. হাফিজ, অ্যাডভোকেট মো. খলিলুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ খায়রুজ্জামান সিকদার, মো. শাহনেওয়াজ উদ্দিন ভুঁইয়া, মো. সাহারুল ইসলাম, এ. এম. মহিদুল ইসলাম, নিলুফার সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। সভাশেষে সাভার ট্র্যাজেডির ১৭ দিন পর রেশমা নামক একজন গার্মেন্টসকর্মীকে উদ্ধারের ঘটনায় শোকরানা জ্ঞাপন করা এবং সেনাবাহিনীসহ উদ্ধারকর্মীদের অভিনন্দন জানানো হয়।