মগবাজার এলাকায় শনিবার ট্রেনের ধাক্কায় শফি মিয়া (৫০) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শফি মিয়া মগবাজার রেল লাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় অসতর্কতাবশত তিনি রেল লাইনে উঠলে চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিহত শফি মগবাজারে একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দীঘিরপাড়ে।
