প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে ভবন ধসে ক্ষতিগ্রস্তদের জন্য আগামীকাল মঙ্গলবার বিভিন্ন ব্যক্তি ও সংস্থার কাছ থেকে দান গ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী এদিন সকাল ১১টায় তার তেজগাঁওস্থ কার্যালয়ে দানের চেক গ্রহণ করবেন। তিনি বলেন, যে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকারি অথবা বেসরকারি সংস্থা অথবা সাধারণ জনগণ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দান করতে পারবেন।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দান করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রীর কাছে তার কার্যালয়ে ঐ চেক হস্তান্তর করেন।
