র্যাবের অভিযানে মাদকসহ ভুয়া এসপি আটক

আপডেট : ১২ মে ২০১৩, ২২:০৯
রাজধানীতে র্যাবের অভিযানে এসপি পরিচয়ে প্রতারণা করার অভিযোগে একজনকে মাদকসহ আটক করা হয়েছে। র্যাবের মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল শুক্রবার রাতে রাজধানীর মতিঝিল থানাধীন হোটেল নিশি প্রাইভেট লিমিটেড এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এসপি পরিচয়দানকারী প্রতারক মিজানুর রহমানকে (২৭) আটক করে। তার কাছে থাকা ১০০ ক্যান বিদেশি বিয়ার, ৭ গ্রাম হেরোইন, ৩টি মোবাইল সেট, ৫টি মোবাইল সিম, ১টি পুলিশের ভুয়া আইডি কার্ড, ২০টি পুলিশ সুপার পরিচয়ে ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে।