দৈনিক বাংলার মোড় থেকে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার

আপডেট : ১২ মে ২০১৩, ২২:১০
জামায়াতের ডাকা হরতালের সময় রাজধানীর দৈনিক বাংলার মোড় এলাকা থেকে একটি অবিস্ফোরিত গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশের বোমা নিস্ক্রিয় টিম। গতকাল রবিবার সকালে ন্যাশনাল ব্যাংকের সামনের সড়কে এটি পড়েছিল। মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি (দক্ষিণ) ছানেয়ার হোসেন বলেন, উদ্ধারকৃত বস্তুটির আকৃতি গ্রেনেডের মত হলেও এটি গ্রেনেড বা বোমা নয়। তিনি মনে করেন, ভয় বা আতংক সৃষ্টির জন্য এটি ফেলে রাখা হয়েছিল।