ট্রেনের ধাক্কায় কাঁচামাল ব্যবসায়ী নিহত

আপডেট : ১২ মে ২০১৩, ২২:১০
রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন কাঁচামাল ব্যবসায়ী জমির আলী (৬৫)। গতকাল রবিবার সকালে কাওলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শেরপুরের শ্রীবর্দী এলাকার বাসিন্দা জমির আলী সকালে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মারাত্মক আহত হন। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।