২০১৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম সমিতির জীবন সদস্যদের যেসব সন্তান জিপিএ-৫ পেয়েছে তাদের সংবর্ধনা জানাবে ঢাকাস্থ চট্টগ্রাম সমিতি। সংশ্লিষ্টদের যোগাযোগের ঠিকানাসহ ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, মার্কশিট/ ট্রান্সক্রিপ্টের প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত ফটোকপি আবেদনকারী ছাত্র-ছাত্রীর পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং সমিতির পরিচয়পত্রের ফটোকপি ২০ মে’র মধ্যে সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সমিতি, ৩২, তোপখানা রোড, ঢাকা ঠিকানার প্রেরণের অনুরোধ করা হয়েছে। - প্রেস বিজ্ঞপ্তি
