রিয়ালের ড্রয়ে নিশ্চিত হলো বার্সার শিরোপা

আপডেট : ১২ মে ২০১৩, ২২:১২
রিয়াল পয়েন্ট হারালেই ট্রফি উঠে যাবে বার্সেলোনার হাতে- এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে ছিল বার্সেলোনার শিরোপা ভাগ্য। আর এস্প্যানিওলের বিপক্ষে ১-১ গোলে ড্র করায় এই মৌসুমের লা লিগার শিরোপা জিতে গেল রিয়াল মাদ্রিদ। এই নিয়ে বার্সেলোনা সর্বশেষ পাঁচ মৌসুমে চতুর্থবারের মত লা লিগা শিরোপা নিশ্চিত করল। স্প্যানিশ ফুটবলে অন্যতম শক্তিশালী দলটির এটি ২২তম লিগ শিরোপা। হোসে মরিনহো প্রথমার্ধে বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম রেখেছিলেন। এস্পানিয়ল এই সুযোগ কাজে লাগায়। মরিনহোর মাথায় ছিল কোপা ডেল রে ফাইনাল। অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে আগামী শুক্রবার সান্তিয়াগো বার্নাব্যুতে মরিনহো বাহিনীর ফাইনাল ম্যাচটি রয়েছে। ক্রিশ্চিয়ান স্টুয়ানির ২২ মিনিটের গোলে এস্পানিওল এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন ক্রিস্টিয়ানো রোনালদো। মাদ্রিদের খেলায় গতি আসে। লুকা মড্রিচের ফ্রি-কিক থেকে গঞ্জালো হিগুয়েন ৫৮ মিনিটে দলের সমতাসূচক গোলটি করেন। ম্যাচের অতিরিক্ত সময়ে এস্পানিওলের ভিক্টর সানচেজ সরাসরি লাল কার্ড নিয়ে মাঠের বাইরে যান। কিন্তু লস ব্লাঙ্কোসরা জয়সূচক গোলটি আর আদায় করে নিতে পারেনি। জয় পেলে শিরোপা দৌড়ে টিকে থাকতে পারতো মাদ্রিদ। বার্সেলোনা এখন দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ থেকে সাত পয়েন্টে এগিয়ে রয়েছে। হোসে মরিনহো বাহিনীর হাতে রয়েছে এখন দুটি ম্যাচ। ফলে বার্সেলোনার লা লিগা শিরোপা নিশ্চিত হয়ে যায়। রিয়ালের মিডফিল্ডার জাভি অ্যালোনসো ক্যানাল প্লাসকে বলেন, ‘আমাদের উচিত বার্সেলোনাকে অভিনন্দন জানানো। লিগে ধারাবাহিকতা প্রয়োজন। কিন্তু আমাদের শুরুটা বাজে হয়েছে আর এ কারণেই আমরা শেষ পর্যন্ত লড়াই করতে পারিনি। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের লক্ষ্য কাপ (কোপা ডেল রে)। আমরা এই শিরোপার জন্য লড়াই করতে চাই। কারণ আমাদের স্টেডিয়ামে শিরোপাটি জয় করব এমন বাসনা রয়েছে।’ বার্সেলোনা গতকাল রাতেই অ্যাটলেটিকো মাদ্রিদের মোকাবেলা করেছে। বার্সার সামনে একটি রেকর্ড অপেক্ষা করছে। গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ মৌসুম শেষে রেকর্ড ১০০ পয়েন্ট তুলেছিল। সেক্ষেত্রে এই রেকর্ড ছুঁয়ে ফেলতে বার্সাকে অবশিষ্ট চার ম্যাচেই জয় পেতে হবে। বার্সেলোনার জন্য চলতি মৌসুমে প্রথমার্ধটা ছিল অবিশ্বাস্য। কাতালানরা সম্ভাব্য ৫৭ পয়েন্টে মধ্যে মাত্র দুটি পয়েন্ট খুইয়েছিল। এর ফলে টিটো ভিলানোভার অধীনে থাকা বার্সেলোনা শিরোপার সুবাতাস পেয়ে যায়। পেপ গার্দিওলা চলে যাওয়ার পর ভিলানোভা দায়িত্ব নেন। বার্সেলোনার সাথে প্রধান কোচ হিসেবে এটাই তার প্রথম মৌসুম। মাদ্রিদ উল্টো পথে হেঁটেছে মৌসুমের শুরুতে। হেরে যায় তারা মৌসুমের শুরুতে গেটাফে, সেভিয়া এবং রিয়াল বেটিসের কাছে। এক সময় তো বার্সেলোনা থেকে ১৮ পয়েন্টে পিছিয়ে পড়ে মাদ্রিদ। বার্সেলোনার জন্য ২০১৩ সালটা একটু কঠিন ছিল। কোচ ভিলানোভা ক্যান্সারের চিকিত্সার জন্য নিউইয়র্ক যান। তবে বার্সেলোনা লিগে ধারাবাহিকতা বজায় রাখে। অবশ্য এজন্য তারা লিওনেল মেসিকে ধন্যবাদ দিতে পারে। আর্জেন্টিনার এই খেলোয়াড় টানা ২০ লিগ ম্যাচে গোল করেন। লিগে তার এখন পর্যন্ত ৪৬ গোল। তার নিজেরই লিগে রেকর্ড ৫০ গোল রয়েছে। বার্সার প্রেসিডেন্ট স্যান্দ্রো রোসেল টুইটার বার্তায় বলেন, ‘এই জয় বিশেষ কিছু। পরিশ্রমের পুরস্কার। সেই সাথে দুর্বার সাহসিকতা এবং অসাধারণ একটি দলের অধ্যবসায়।’