শীর্ষ গোলদাতা ববি ট্যাম্বলিং থেকে মাত্র এক গোল পিছনে ছিলেন। আর ম্যাচে চেলসি তখন ১-০ গোলে পিছিয়ে। আর ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড নিজেই করে ফেললেন দুটি গোল। এক ধাপে নিজের গোল সংখ্যাকে ২০৩-এ নিয়ে গেলেন। আর এখন এই ইংলিশ তারকা মিডফিল্ডারই ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসির সর্বোচ্চ গোলদাতা। আর এই কীর্তি গড়ার পর নিজের মাকে উত্সর্গ করলেন এই রেকর্ড।
শনিবার রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষে জয়ের পর অভিজ্ঞ এই মিডফিল্ডার বলেন, ‘কয়েকবছর আগে আমি আমার মাকে হারিয়েছে। তিনি সব সময়ই আমাকে সমর্থন করতেন। আমার এই রেকর্ড তার জন্য।’
আর এমন এক রেকর্ডের পর স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত ল্যাম্পার্ড। স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘এটা অন্যরকম এক অনুভূতি। এই রেকড গড়ে আমি খুবই খুশি। আর এই রেকর্ড গড়ার পর আমি বিশেষভাবে আমার ক্লাবের সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। তাদের জন্যই আমি এতো গোল করতে পেরেছি। তাদের প্রতি আমি সব সময়ই কৃতজ্ঞ।’
দলের সমর্থকদের প্রতি বিশেষভাবে ধন্যবাদ দিয়ে ল্যাম্পার্ড বলেন, ‘সমর্থকরা আমাকে সব সময়ই আমাকে প্রেরণা দিয়ে আসছে। চেলসিতে আমি অনেকদিন ধরে খেলছি। তাদের এমন সমর্থন পেয়ে আমি সত্যিই আনন্দিত। ববি ট্যাম্বলিং দারুণ একজন ফুটবলার ছিলেন। তার সমপর্যায়ে নিজেকে কোনদিনও দেখতে পারবো সেটা সবসময়ই আমার ভাবনার বাইরে ছিল।’
