ইংল্যান্ডে তিন জাতি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য আগেই ২৯ খেলোয়াড়ের নাম ঘোষণা করেছিল বাফুফে। গতকাল সে তালিকা আরো লম্বা হল। নতুন পাঁচ ফুটবলার নেয়া হয়েছে প্রাথমিক দলে। ডাক পেয়েছেন মোহামেডানের মোবারক হোসেন, শেখ জামালের আলমগীর রানা, ইয়ামিন মুন্না, মুক্তিযোদ্ধার গোলকিপার জিয়া, আবাহনীর শাহেদুল আলম শাহেদ। আগের ডাকা ২৯ জনের তালিকায় চোটগ্রস্ত খেলোয়াড় রয়েছেন একাধিক। ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফকের সেটা জানানোর পর তারা বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টরের সাথে আলোচনা করে আরো পাঁচ ফুটবলার দলে নিয়েছেন। সব মিলিয়ে ৩৪ ফুটবলার ডাক পেলেন প্রাথমিক দলে। শনিবার ঢাকায় আসবেন ডাচ কোচরা।
