সিজেকেএস বৈশাখী উত্সবে প্রাণের উচ্ছ্বাস

আপডেট : ১৩ মে ২০১৩, ২১:৩৪
জেলার ক্রীড়াঙ্গনের ক্রীড়া কর্মসূচি পরিচালনার মধ্যদিয়ে হর-হামেশা ব্যস্ত থাকতে হয় ক্রীড়া সংগঠকদের। জাতীয় কোন কর্মসূচিতেও অংশগ্রহণের সুযোগ থাকে না তাদের। তাই একঘেঁয়েমি থেকে বাঁচতে সিজেকেএস পরিবারের সদস্যবৃন্দের মধ্যে সৌহার্দপূর্ণ মনোভাব ও সমপ্রীতি গড়ে তুলতে গত শনিবার এমএ আজিজ স্টেডিয়ামে ক্রীড়া সংগঠকেরা আয়োজন করে বৈশাখী উত্সবের। এ উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ও প্রীতি ক্রিকেট ম্যাচে সংগঠক ও তাদের পরিবার-পরিজনেরা অংশ নেন। এ সময় সংগঠক, ক্রীড়াবিদ ও স্বজনদের পদচারণায় এমএ আজিজ স্টেডিয়াম অঙ্গন হয়ে ওঠে মুখরিত।