তমালিকা কর্মকার একেবারে শৈশবে চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও নতুন করে চলচ্চিত্রে অভিনয় করা হয়ে ওঠেনি আজও। তমালিকা বলেন,‘ মনের মতো চলচ্চিত্র বা গল্প কোনটাই পাওয়া হয়নি। তবে আমি নিজেও একাধিক নাটক, আর সিরিয়াল করে করে ক্লান্ত। অভিনয়ের প্রতি যেন এক ধরনের ক্লান্তি এসেছে। এরপরও কাজ করে চলেছি। খুব শিগগিরই শুরু করবো দোদুল ও চয়নিকা চৌধুরীর নতুন দুটি সিরিয়ালের। তমালিকা কর্মকার বলেন, ‘খুব শিগগিরই আমাদের দল আরণ্যকের নতুন প্রযোজনা মঞ্চায়ন হতে যাচ্ছে।
