বিরোধী দলে থাকাকালে হরতালে একটি গাড়িতেও আগুন দেইনি: খাদ্যমন্ত্রী

আপডেট : ১৩ মে ২০১৩, ২১:৪৫
খাদ্যমন্ত্রী ড. মো:আব্দুর রাজ্জাক বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিরোধী দলে থাকাকালে আমরা ১৭৩টি হরতাল করছি। কিন্তু একটি হরতালেও গাড়িতে আগুন দেইনি। আর এখন হরতাল ডেকেই গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। যাত্রীবাহী গাড়িতে যাত্রীসহ আগুন দেয়া হচ্ছে। চতুর্থ শেরেবাংলা কাপ বিতর্ক প্রতিযোগিতা সমাপনী অনুষ্ঠানে রবিবার প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: শহীদুর রশীদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মো: শাদাত উল্লা এবং টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।