হকির সাধারণ সম্পাদক প্রার্থী মুনির

আপডেট : ১৪ মে ২০১৩, ২১:০১
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন মোহামেডানের হকি কর্মকর্তা শফিউল্লা আর মুনির। এই কর্তার নাম গতকাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে মোহামেডান। ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া জানান, মুনিরের প্রতি তাদের সমর্থনের কথাটি। যেখানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে আগ্রহী মোহামেডানের সদস্য সাজেদ আদেল। কিন্তু তিনি মোহামেডানের অনুরোধে সহ-সভাপতি পদে প্রার্থী হবেন। সাজেদ আদেল বলেন, ঐক্যের স্বার্থে ত্যাগ করেছি।’ হকির নির্বাচনের জন্য মোহামেডানের কাউন্সিলর হচ্ছেন তিনি। মোহামেডান হকি দল গড়ার জন্য গত মৌসুমে শফিউল্লা আল মুনির প্রায় কোটি টাকা ঢেলে দিয়েছিলেন। কিন্তু নির্বাচনে তিনি কাউন্সিলর হচ্ছেন মেরিনার ক্লাব থেকে। ব্যবসায়ী এই ব্যক্তি হকির উন্নয়নের জন্য কিছু করতে চান। সে সুযোগটা গ্রহন করতে গিয়ে তাকে নানা রকম ত্যাগও স্বীকার করতে হয়েছে বলে জানা গেছে। নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি।