দাবাড়ু সিয়ামের মা নাসিমা আক্তার ইন্তেকাল করেছেন

আপডেট : ১৪ মে ২০১৩, ২১:০১
জাতীয় জুনিয়র ও সাব-জুনিয়র দাবা চ্যাম্পিয়ন ক্ষুদে দাবাড়ু ইকরামুল হক সিয়ামের মা নাসিমা আক্তার ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিহে-----রাজেউন)। গতকাল সকালে যাত্রাবাড়ীর নিজ বাসায় বৈদ্যুতিক তারে জড়িয়ে দুর্ঘটনাবশতঃ মারা যান তিনি। মৃত্যুকালে তিনি দুই পুত্র রেখে গেছেন। মিসেস নাসিমা আক্তারের মৃত্যুতে দাবা ফেডারেশনের সকল সদস্য, দাবা সংগঠকবৃন্দ, দাবাড়ু এবং বিচারকবৃন্দ গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন।