শাপলা চত্বরে যা ঘটে গেলো?

আপডেট : ১৪ মে ২০১৩, ২১:০২
শাপলা চত্বরে যা ঘটেছে তা খুবই দুঃখজনক গত ৫ মে শাপলা চত্বরে সরকার হেফাজত ইসলামকে সমাবেশ করার অনুমতি দিয়েও পরবর্তীতে মধ্যরাতে সরকার তার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে তাদের উপর যে হামলা চালিয়েছে তা বাংলাদেশ এমন কি বিশ্বের ইতিহাসে সবচেয়ে ন্যক্কারজনক ঘটনা। যা একটি স্বাধীনদেশের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। বর্তমানে দেশের এ পরিস্থিতিতে সরকারি ও বিরোধী দল উভয়কে একটি সিদ্ধান্তে উপনীত হতে হবে তা না হলে পরবর্তীতে দেশের অবস্থা আরো সংকটময় ধারণ করবে। মো. মামুনুর রশিদ এফএইটি, বিভাগ, ১ম বর্ষ ২য় সেমিস্টার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট শাপলা চত্বরের বুকে এক শঙ্কাময় রাত গত ৫ মে গভীর রাতে শাপলা চত্বরে ঘটে যাওয়া ঘটনাটি কোন গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণের কাম্য হতে পারে না। কেননা গণতান্ত্রিক রাষ্ট্রে সকল ক্ষমতার উত্স জনগণ। তাই জনগণ তাদের অধিকার আদায়ের লক্ষ্যে যেকোন ধরনের মিছিল- সমাবেশ করতে পারে। কিন্তু এর সুষ্ঠু সমাধান না করে তার উপর হস্তক্ষেপ করার অধিকার গণতান্ত্রিক সরকারের নেই। কিন্তু গত ৫ তারিখের গভীর রাতে যখন হেফাজতে ইসলামের কর্মীরা দাবি আদায়ের লক্ষ্যে শাপলা চত্বরে অবস্থান করছিল, ঠিক সেই মুহূর্তে সরকারের নির্দেশে প্রশাসন তাদের উপর সশস্ত্র অভিযান চালায়। এতে মৃত্যুর মুখে পতিত হয় অনেক হেফাজত কর্মী। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসেবে হেফাজতী ইসলামের কর্মীদের সরকারের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। সরকার তাদের শান্ত করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করলেও করতে পারত। কিন্তু তা না করে সরাসরি শসস্ত্র অভিযানের সিদ্ধান্ত নেয়। তাই আমি মনে করি গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারের এমন ধরনের সিদ্ধান্ত সত্যিই অদূরদর্শিতার পরিচায়ক এবং সংবিধান লঙ্ঘনের সামিল। তাই একজন সচেতন নাগরিক হিসেবে বর্তমান এবং ভবিষ্যত্ সরকার কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ এরূপ সিদ্ধান্ত নেয়ার পূর্বে ঠান্ডা মাথায় চিন্তা করবেন এবং দেশের মানুষের জন্য যা কল্যাণকর সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। মো. আ. ওয়াহাব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পশুপালন অনুষদ, লেভেল- ১, সেমিস্টার- ১ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট ৫ মে’র দায় সরকার কখনো এড়াতে পারে না গত ৫ মে মধ্যরাতে শাপলা চত্বরে যে ধরনের পৈশাচিকতার কালো অধ্যায়ের জন্ম দেয়া হয়েছে, তা কোন স্বাধীন গণতান্ত্রিক দেশের জন্য কাম্য নয়। রাষ্ট্রযন্ত্র শুধু এই নিকৃষ্টতম গণহত্যা চালিয়েই নীরব থাকেনি, সরকারের বিভিন্ন কর্তাব্যক্তিরা প্রতিনিয়তই বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দেশের মানুষের সাথে উপহাস করে চলছেন। সেদিন প্রশাসনের উপর মহলের নির্দেশে যে হত্যাযজ্ঞ ঘটে গেল তা দেশের প্রতিটি বিবেকমান মানুষই ঘৃণা ভরে ধিক্কার জানিয়েছে। সর্বশেষ সরকারের পক্ষ থেকে যে প্রেস নোট দেয়া হয়েছে তাকে সরকারের ধারাবাহিক মিথ্যাচারের অংশ বলেই দেশের অধিকাংশ মানুষ মনে করে। এটাও ঠিক যে হেফাজত সেদিন ধর্মের নাম নিয়ে অনেকটা বিশৃংখলা সৃষ্টি করেছে। তবে সরকারের উচিত ছিল দেশের সার্থে আরো ধৈর্যের পরিচয় দেয়া। সেদিন আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা যেভাবে গণহত্যার ধ্বংসযজ্ঞে মেতেছিল তা অবশ্যই নিন্দনীয়, তাদের মনে রাখা উচিত ছিল সেদিন তারা যাদের উপর গুলি চালিয়েছিল তাদের শ্রম আর ঘামের টাকায় তাদের বেতন ভাতাদি পরিশোধ করা হয়। আমি মনে করি লাশ নিয়ে সরকারের রাজনীতি বন্ধ করে আহত, নিহতদের সঠিক সংখ্যা জনসম্মুখে প্রকাশ করে পাশাপাশি দেশে গণতন্ত্রের অবাধ চর্চা নিশ্চিত করে বিরোধী মতকে দমনের পথ পরিহার করা। এবং বিরোধী দলেরও উচিত দেশের সার্বিক শান্তি-শৃংখলা ঠিক করার স্বার্থে সংঘাতময় ও উসকানিমূলক কথাবার্তা থেকে বিরত থাকা। ফয়েজ মোরতাজা লোক প্রশাসন বিভাগ, ৩য় বর্ষ ১ সেমিস্টার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এ কেমন বর্বরতা? এ কেমন হেফাজত ইসলাম ৫ই মে বর্বরতার জন্য কাকে দায়ি করা যায় সরকার না হেফাজতকে এই প্রশ্ন সাধারণ মানুষের মনে জেগে ওঠে। এদিক থেকে সাধারণ জনগণের মনে প্রশ্নের জন্ম দিয়েছে যখন সরকার তার আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে রাতের আঁধারে অপারেশন চালাল। সরকার কেনই বা তাদের উপর রাতের অন্ধকারে অপারেশন চালালো রাস্তার লাইট বন্ধ করে কেনই বা মিডিয়াকে বাকরুদ্ধ রাখল সেই রাতের কথায় বলা হয়েছে—যে হাজার হাজার হেফাজত কর্মীকে মেরে লাশ গুম করা হয়েছে। এমন মিথ্যাচার প্রকাশের জন্য সরকারই দায়ী। কারণ তাদের উচিত ছিল মিডিয়াকে জেগে রেখে অপারেশন চালানো। উপরোক্ত বিষয় পর্যালোচনা করে বলা যায়, সরকার যেমন বিশৃঙ্খলা এড়াতে সক্ষম হয়েছে তেমনি সাধারণ মানুষের সন্দেহের তীর সরকারের দিকেই আছে। এ রকম পরিবেশ আমরা আর কত দিন দেখবো? এই প্রশ্ন থেকেই যায়। মিজানুর রহমান (বিটুল) ব্যবস্থাপনা বিভাগ, ১ম বর্ষ, ১ম সেমিস্টার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ইতিহাসের নজিরবিহীন ঘটনা ঘটে গেল গত ৫ মে হেফাজতে ইসলামের পূর্বঘোষিত অবরোধ কর্মসূচিতে সারাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় যায়। তারা অবস্থান নেয় ঢাকায় প্রবেশের ৬টি স্পটে। স্বভাবতই ঢাকা স্থবির হয়ে পড়ে। পরে তারা সরকারের অনুমতি নিয়ে রাজধানীর শাপলা চত্বরে অবস্থান নেয়। শাপলা চত্বরে আসার পথে পল্টন, বঙ্গবন্ধু এভিনিউ, বায়তুল মোকাররম এলাকায় তাদের বাধা দেয়ার এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। কয়েকজন নিহতও হয়। তাদের লাশ নেয়া হয় শাপলা চত্বরে। লাশ দেখে মানুষ উত্তেজিত হয়ে উঠে। এসময় মঞ্চ থেকে সকলকে শান্ত থাকার অনুরোধ করা হয়। টিভি ফুটেজে দেখা গেছে এ সময়ও আইন-শৃংখলা বাহিনীর সাথে হেফাজত কর্মীরা বন্ধুত্বপূর্ণ আচরণ করছে, নিজেদের পানি, খাবার পুলিশের সাথে ভাগ করে খাচ্ছে। যা সকল বিবেকবান মানুষের হূদয়কে নাড়া দিয়েছে। মেহেদী হাসান মাসুদ বিটিআইএস (৩য় বর্ষ) ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া