পপ শিল্পী কানিজ সুবর্ণা সম্প্রতি আরটিভিতে লাইভ শোতে অংশ নেবার মাধ্যমে ফের শুরু করেছেন পারফরম্যান্স। আর এই নতুনভাবে কামব্যাককে অনেকেই অভিনন্দন জানিয়েছেন কানিজ সুবর্ণাকে। এরই ভেতরে বেশ কটি শো-এর কাজ শেষ করেছেন তিনি। মূলত পরিবার আর দুই সন্তানকে লালন করার জন্যই পারফরম্যান্স থেকে দূরে সরে ছিলেন তিনি। নতুন করে আবার মঞ্চে শুরু করলেও খুব শিগগিরই নতুন গানের রেকর্ডিংও শুরু করবেন বলে তিনি জানান। কানিজ বলেন, এখন কাজ করবো খুব বেছে বেছে। আগে থেকেই বলতে চাই না কি কি করতে চাই। তবে খুব শিগগিরই নতুন গানের রেকর্ডিং-এর কাজ শুরু করবো।’
