হেরোইন মরফিনের চেয়ে ৮০ গুণ ক্ষতিকর পেইন কিলার!

আপডেট : ১৪ মে ২০১৩, ২২:০৩
কানাডার পুলিশ হেরোইনের চেয়ে ৪০ গুণ এবং মরফিনের চেয়ে ৮০ গুণ বেশি শক্তিশালী এক ধরনের পেইন কিলার ওষুধ উদ্ধার করেছে। আর সব চেয়ে উদ্বেগজনক তথ্য হচ্ছে অনলাইনে বিশ্বব্যাপী এ ধরনের মরফিন ক্ষতিকর পেইন কিলার বিক্রয় হচ্ছে। আর কানাডা ও ইউএস বর্ডার এলাকায় ব্লাক মার্কেটে পাওয়া যাচ্ছে এসব ক্ষতিকর ওষুধ নামধারী উপাদান। যে উপাদান দিয়ে মরফিন ক্ষতিকর এই ট্যাবলেটটি তৈরি হচ্ছে তার নাম এখানে উল্লেখ করা হলো না। শুধু গত এপ্রিলের শেষের দিকে মন্ট্রিল পুলিশ এ ধরনের তিন লাখ ট্যাবলেট উদ্ধার করেছে এবং এসব ট্যাবলেট তৈরিতে ব্যবহার করা হয়েছে অত্যন্ত সফিস্টিকেটেড মেশিনারিজ। এ ধরনের ওষুধের বিরুদ্ধে কানাডার সব প্রভিন্সে অভিযান চালাতে নির্দেশ দিয়েছেন পুলিশের শীর্ষ কর্মকর্তা কমোডর ফ্রাংকোসিস ব্লিউ। এ ব্যাপারে মন্ট্রিল পুলিশের সহকারী পরিচালক ম্যারিও গুয়েরিন উল্লেখ করেন, তারা এ ধরনের ক্ষতিকর ট্যাবলেট উত্পাদনের বিপুল পরিমাণ কাঁচামাল আটক করেছেন। এসব উপাদান এতটাই ক্ষতিকর যে, পুলিশের রাসায়নিক এক্সপার্ট এই উপাদান এনালাইসিস করার সময় অন্তত: ৪ জন অসুস্থ হয়ে পড়েন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ এ ধরনের উচ্চ মাত্রার পেইন কিলার সম্পর্কে চিকিত্সকদের সতর্ক করে দিয়েছেন। বিশেষজ্ঞগণ বলছেন, বেশি ক্ষতিকর আর কম ক্ষতিকর যে ধরনের পেইন কিলার হোক না কেন সংশ্লিষ্ট চিকিত্সকের পরামর্শ ব্যতীত কোন ধরনের পেইন কিলার সেবন করা উচিত নয়।