ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে চলতি বছরের গ্রীষ্মকালীন (সামার) সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের নবীনবরণ ও পরিচিতি অনুষ্ঠান সমপ্রতি অনুষ্ঠিত হয়। ঢাকার বসুন্ধরায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বরণ করে নেয়া হয় নতুন ছাত্র-ছাত্রীদের। অনুষ্ঠানে সাভার ট্র্যাডেজি স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের ওপর আলোকপাত করেন উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখা, ঝুঁকি নেয়া ও সাহসী হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের মানবিক হওয়ার আহবান জানান। তিনি উচ্চশিক্ষার জন্য আইইউবিকে বেছে নেয়ায় নবাগতদের ধন্যবাদ জানান। নবীনবরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবক ছাড়াও আইইউবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
