ইরান আসছে আজ

আপডেট : ১৫ মে ২০১৩, ২১:৫০
এএফসি এশিয়ান কাপ মহিলা ফুটবলের বাছাই পর্বে অংশগ্রহন করার জন্য আজ ঢাকায় আসছে ইরান ফুটবল দল। বিকাল পাঁচটায় ঢাকায় পৌছাবে ৩২ সদস্যের ফুটবল দল। ২৩ জন ফুটবলার রয়েছেন দলে। ম্যানেজার, হেড কোচ, সহকারি কোচ, ফিজিওথেরাপিষ্ট, ম্যাসাজ ম্যান, মিডিয়া অফিসার, ডাক্তার, গোলকিপার কোচ এবং অফিসিয়ালসহ নয়জন থাকছেন দলে। ইরান মহিলা ফুটবল দলের পর্তুগীজ কোচ। তারা এখানাকার আবহাওয়া এবং পরিবেশের সাথে মানিয়ে নিতে আগেভাগে ঢাকায় এসেছেন। বাছাই শুরু হবে ২১ মে। ফিলিপাইনের সাথে প্রথম ম্যাচ দলটির। ঢাকায় বাছাই পর্বের ‘বি’ গ্রুপের খেলা হবে। বাংলাদেশ, ইরান, ফিলিপাইন, থাইল্যান্ড খেলবে ঢাকায়। বাংলাদেশের প্রথম ম্যাচ থাইল্যান্ডের বিরুদ্ধে, ২১ মে। ম্যাচটা সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে।