ইউরোপীয়ান কোচ আনতে পারেনি হকি দলের জন্য ভারতীয় কোচ

আপডেট : ১৫ মে ২০১৩, ২১:৫২
জাতীয় হকি দলের বিদেশি কোচের জন্য স্পন্সর পেয়েও ইউরোপ থেকে ভালো মানের কোনো কোচ আনতে পারছে না হকি ফেডারেশন। শেষ পর্যন্ত ভারত জাতীয় হকি দলের সহকারি কোচ সঞ্জয় বানসালকে আনার সিদ্ধান্ত নিয়েছে। তার সাথে আলোচনা একরকম চুড়ান্তই প্রায়। সঞ্জয় বানসালের সাথে চুক্তি সংক্রান্ত সব বিষয়ে ঐক্যমতে পৌছেছে হকি ফেডারেশন। চুড়ান্ত হওয়ার দ্বারপ্রান্তে বলে গতকাল বিকালে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ। তিনি বলেন, ইউরোপীয়ান কোচ লম্বা সময়ের জন্য আসতে পারছে না।’ টাকা পেয়েও একজন ভালো মানের ইউরোপীয়ান কোচ আনতে ব্যর্থই হয়ে ভারত থেকে কোচ আনছে ফেডারেশন। সঞ্জয় বানসাল বাংলাদেশ হকি দলের উপদেষ্টা কোচ হিসাবে দায়িত্ব গ্রহন করবেন। মুল থাকবেন সাবেক তারকা খেলোয়াড় মাহবুব হারুন। সঞ্জয় বানসালকে নেয়া হবে এক বছরের চুক্তিতে। তাকে মাসে তিন হাজার ডলার বেতন দিতে হবে। সাথে থাকা, খাওয়া, গাড়ি সুবিধা।