গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-মেয়ে দগ্ধ

আপডেট : ১৫ মে ২০১৩, ২২:১২
রাজধানীর মোহাম্মদপুরে বুধবার সিএনজি চালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-মেয়ে আহত হয়েছেন। আহত চা দোকানদার আসিফ (৫০) ও তার মেয়ে সুমিকে (৯) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আসিফের অবস্থা আশংকাজনক। পুলিশ জানায়, জেনেভা ক্যাম্পের সামনেই আসিফের চায়ের দোকান। বেলা ১২টার দিকে সুমি তাদের ক্যাম্পের ১৩ নম্বর বাসা থেকে বাবার দোকানে যায় চা আনতে। এ সময় দোকানের সামনে পার্কিং করা একটি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে তারা দুজন দগ্ধ হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়।