হেফাজতের দাবি না মানলে গজব নামবে

আপডেট : ১৫ মে ২০১৩, ২২:১৪
জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ বলেছেন, হেফাজতের ১৩ দফা দাবি না মানলে সরকারের উপর আল্লাহর গজব নেমে আসবে। ৫ মে মতিঝিলে নির্বিচারে গুলি চালিয়ে আলেম-ওলামাদের জখম করার পর এখন বিভিন্ন হাসপাতাল থেকে চিকিত্সাধীন অবস্থায় তাদের গ্রেফতার করা হচ্ছে। আর গ্রেফতারের পর পুলিশ রিমান্ডে নিয়ে তাদের উপর অমানষিক নির্যাতন চালাচ্ছে। বুধবার জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ এক বিবৃতিতে এসব কথা বলেন। বিবৃতিতে তারা বলেন, চিহ্নিত মিডিয়ায় বর্ণচোরা তথাকথিত বুদ্ধিজীবীকে দিয়ে আলেম ওলামাদের চরিত্র হননের জন্য মিথ্যাচার করা হচ্ছে। এ সকল অপতত্পরতা অবিলম্বে বন্ধ করতে হবে। বিবৃতিতে স্বাক্ষরকারীরা হচ্ছেন দলের সভাপতি শায়েখ আবদুল মোমিন, নির্বাহী সভাপতি আল্লামা মোস্তফা আজাদ, সিনিয়র সহ-সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, মহাসচিব মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, যুগ্ম-মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি