ড. আনোয়ারা বেগমকে পিএসসির সদস্য নিয়োগ

আপডেট : ১৫ মে ২০১৩, ২২:১৪
বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এস এম আনোয়ারা বেগমকে সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আনোয়ারা বেগমকে সরকার ৫ বছরের জন্য পিএসসির সদস্য হিসেবে নিয়োগ প্রদান করেছে। রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এডভোকেট তাকে এই নিয়োগ দিয়েছেন।