ক্রিকেট অস্ট্রেলিয়া গতকাল বৃহস্পতিবার জানিয়েছে আগামী বছরের শুরুতে মাত্র ১৫ দিনে সম্পন্ন করা হবে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি। ১২ জানুয়ারি মেলবোর্নে প্রথম ওয়ানডের পর শেষটি হবে ২৬ জানুয়ারি অ্যাডেলেইডে।
অস্ট্রেলিয়া এছাড়াও সফরকারী ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে। ২৯ ও ৩১ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে খেলাগুলো যথাক্রমে হোবার্ট, মেলবোর্ন ও সিডনিতে। অ্যাশেজ সিরিজের সূচি অবশ্য গত বছরই জানিয়েছিল অস্ট্রেলীয় ক্রিকেটের নিয়ামক ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পূর্বসূচি অনুযায়ী পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজের উদ্বোধন হবে ২১ নভেম্বর ব্রিসবেন টেস্ট দিয়ে। সিরিজের শেষ টেস্ট হবে ৩-৭ জানুয়ারি সিডনিতে।
এই সূচি প্রকাশ করে সিএ এক বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার জানায়, চলতি গ্রীষ্মের এই সফরে তারা রেকর্ড পরিমাণ দর্শক আশা করছে। বিবৃতিতে বলা হয়-‘এই সূচির মধ্যে আছে পাঁচটি অ্যাশেজ টেস্ট যা যুক্তরাজ্য থেকে ডাউন আন্ডারে বিপুল সংখ্যক দর্শককে বয়ে আনবে। আশা করা যায় এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার পর্যটন অর্থনীতি ৩০ কোটি ডলারের প্রণোদনা পাবে। অ্যাশেজের আগের অভিজ্ঞতা থেকে এ ধারণা করা যায়।’
সফর সূচি :
টেস্ট সিরিজ :
২১-২৫ নভেম্বর : প্রথম টেস্ট, গাব্বা, ব্রিসবেন
৫-৯ ডিসেম্বর : দ্বিতীয় টেস্ট, অ্যাডেলেইড ওভাল, এডিলেড
১৩-১৭ ডিসেম্বর : তৃতীয় টেস্ট, ডব্লিউএসিএ গ্রাউন্ড, পার্থ
২৬-৩০ ডিসেম্বর : চতুর্থ টেস্ট, এমসিজি, মেলবোর্ন
৩-৭ জানুয়ারি : পঞ্চম টেস্ট : এসসিজি, সিডনি
ওয়ানডে সিরিজ :
১২ জানুয়ারি : প্রথম ওয়ানডে, এমসিজি, মেলবোর্ন
১৭ জানুয়ারি : দ্বিতীয় ওয়ানডে, গাব্বা, ব্রিসবেন
১৯ জানুয়ারি : তৃতীয় ওয়ানডে, এসসিজি, সিডনি
২৪ জানুয়ারি : চতুর্থ ওয়ানডে, ডব্লি¬উএসিএ গ্রাউন্ড, পার্থ
২৬ জানুয়ারি : পঞ্চম ওয়ানডে, এডিলেড ওভাল, এডিলেড
টি-টোয়েন্টি সিরিজ :
২৯ জানুয়ারি : ১ম টি২০ ম্যাচ, ব¬ান্ডস্টোন এরিনা, হোবার্ট
৩১ জানুয়ারি : ২য় টি২০ ম্যাচ, এমসিজি, মেলবোর্ন
২ ফেব্রুয়ারি : ৩য় টি২০ ম্যাচ, স্টেডিয়াম অস্ট্রেলিয়া, সিডনি
