কন্টিনেন্টাল দাবায় নিয়াজ ও শারমীন

আপডেট : ১৬ মে ২০১৩, ২১:৫৭
বিশ্বকাপ দাবা আগস্টে নরওয়েতে অনুষ্ঠিত হবে। এ আসরের নকআউট পর্বে ১২৮ দাবাড়ু লড়াই করবেন। এশিয়ান জোন থেকে ১৯ দাবাড়ু খেলবেন নকআউটে। এর মধ্যে ৯ দাবাড়ু এশিয়ার বিভিন্ন আঞ্চলিক পর্ব থেকে এবং পাঁচ জন করে ১০ জন দুটি কন্টিনেন্টাল জোন থেকে অংশগ্রহণ করবেন বিশ্ব দাবায়। কন্টিনেন্টাল দাবায় অংশগ্রহণ করতে গ্র্যান্ড মাষ্টার নিয়াজ মোরশেদ এবং জাতীয় মহিলা চ্যাম্পিয়ন শারমীন সুলতানা শিরিন যাচ্ছেন ফিলিপাইনের ম্যানিলা শহরে। গতকাল রাতেই তাদের ঢাকা ছাড়ার কথা। গত ফেব্রুয়ারিতে শ্রীলংকায় অনুষ্ঠিত ৩.২ নম্বর জোনে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে গ্র্যান্ড মাষ্টার জিয়াউর রহমান জিয়া বিশ্বকাপ দাবায় খেলার যোগ্যতা অর্জন করেছেন।