ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে বিপ্লব গোস্বামীর ‘কালের দহন’ শীর্ষক প্রথম একক চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে আজ। গ্যালারি প্রাঙ্গণে আজ বিকালে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চিত্রশিল্পী সমরজিত্ রায় চৌধুরী।
বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার সন্দীপ চক্রবর্তী ও চিত্র সমালোচক মঈনুদ্দিন খালেদ। ২৬ মে পর্যন্ত প্রতিদিন দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে। উল্লেখ্য, চিত্রকলা বিষয়ে শিল্পী বিপ্লব গোস্বামী ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।
