মহাসেন পুনর্বাসন সহায়তা কমিটি গঠন

আপডেট : ১৬ মে ২০১৩, ২২:০৮
ভোলা সমিতি, ঢাকা বুধবার ভোলা সমিতি, ঢাকার নির্বাহী পরিষদের জরুরি সভা সমিতি ভবনে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব এম এ কাদের খান। সভায় ১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঝড়ের দুঃস্বপ্নের কথা স্মরণ করা হয়। সে সময় ভোলাবাসী হারিয়েছিল লাখো প্রাণ। এদিকে ‘মহাসেন’ পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে ৫১ সদস্য বিশিষ্ট পুনর্বাসন সহায়তা কমিটি গঠন করা হয়। মো. সাইফুল্লাহকে প্রধান সমন্বয়কারী ও ভোলা সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জাহাঙ্গীরকে সদস্য সচিব করে নতুন কমিটি গঠন করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি