সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, ইসলাম নির্মূলের নীতি বন্ধ না করলে ভবিষ্যতে আরো ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হবে। বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শান্তি-শৃঙ্খলা বিপন্ন, আল্লাহ, রসূল (স.) এবং ইসলাম অবমাননাকারীদের দেয়া হচ্ছে রাষ্ট্রীয়ভাবে প্রশ্রয়। রটানো হচ্ছে ইসলামের বিরুদ্ধে কুত্সা। এসব বন্ধ না হলে আল্লাহর গজব নেমে আসবে। বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন মাওলানা মুহীউদ্দীন খান, মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ, শাইখ মাওলানা আবদুল মোমিন, মাওলানা আবদুল লতিফ নেজামী, মাওলানা মহিউদ্দীন রব্বানী প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি
