অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের ইংরেজি ভাষা শিক্ষা শক্তিশালী করতে ক্লাস নিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এআইইউবি-এর চুক্তি অনুযায়ী এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। শুধু ইংরেজি ভাষা নয়, চুক্তির কারণে এআইইউবি ক্রিকেটারদের নেতৃত্ব বিষয়ক কোর্স, সাংস্কৃতিক বিষয়ক কোর্স, দক্ষতার কোর্স এবং বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রামও করাবে। এর ভেতরে কম্পিউটার প্রশিক্ষণও অন্তর্ভুক্ত থাকবে।
গত বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি ভবনে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের এই ক্লাস নেয়া হয়েছে। তবে একাডেমি, হাই পারফর্মেন্সের বিভিন্ন বয়স ভিত্তিক ক্রিকেটার এবং জাতীয় পর্যায়ের ক্রিকেটারদেরও এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত থাকবেন।
বিভিন্ন কোর্স ছাড়াও এআইইউবি অনূর্ধ্ব-১৯, একাডেমি এবং জাতীয় পর্যায়ে যে সব ক্রিকেটার স্নাতক ডিগ্রি লাভ করেননি তাদের মধ্য থেকে ছয়জন ক্রিকেটারকে স্কলারশিপ প্রদান করবে বেসরকারি এই বিশ্ববিদ্যালয়।
