শাপলা চত্বরে যা ঘটে গেলো?

আপডেট : ১৭ মে ২০১৩, ২১:৪৪
শাপলা চত্বরে যা ঘটে গেলো তা ছিল কল্পনার বাইরে ৫মে রাজধানীর শাপলা চত্বরে যা ঘটে গেলো তা ছিল কল্পনার বাইরে। আমরা কখনো কল্পনা করিনি যে মতিঝিল শাপলা চত্বরে এ রকম ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। আমরা সাধারণ জনগণ মনে করেছিলাম যে হেফাজত ইসলাম রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেদের মুক্ত রেখে আল্লাহ ও রাসুলের ধর্ম রক্ষায় নিজেদের আন্দোলন করবে। কিন্তু ৫মে সে ধারণা সম্পূর্ণ পাল্টে গেলো। সেদিন দেখা গেলো অন্য এক হেফাজত ইসলামকে। যার ভয়াবহতার গল্প রচনা শুরু হয়, বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্মুখে অসংখ্য বইয়ের দোকানে আগুন এবং পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন আগুনে পুরে ছাই এবং মতিঝিল শাপলা চত্বরে তাদের সমাবেশ আর গভীর রাতে আইন রক্ষাকারী বাহিনীর সাথে তাদের সংঘর্ষ থেকে। এই সংঘর্ষের মাঝে লুকিয়ে আছে অনেক প্রশ্ন। তাদের মধ্যে অন্যতম প্রশ্ন হলো, হেফাজত ইসলাম কি সত্যি এই সংঘর্ষ ঘটিয়েছে। নাকি তাদের ভিতর ছদ্মবেশ ধারণকারী অন্য কোন লোক ঘটিয়েছে? এই বিষয় তদন্ত করলে আশা করা যায়, সত্য ঘটনা জনতার সম্মুখে উপস্থিত হবে। সুতরাং আমাদের এমন কোন কথা বলা উচিত নয়, যাতে বিশ্বের কাছে আমাদের দেশ ও দেশের মানুষের ভাবমূর্তি নষ্ট হয়। সাধারণ মানুষকে এভাবে বোকা বানানো উচিত নয়। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের সকলের সত্য কথা বলা উচিত। মো. আবদুর রহমান সুমন সারাদেশ ফোরাম সদস্য ২৪৩ সরকারি তোলারাম কলেজ ও বিশ্ববিদ্যালয়, বিএসএস, বন্দর, নারায়ণগঞ্জ যুদ্ধের চেয়ে বড় শত্রু নাই, শান্তি অপেক্ষা উত্তম সুখ আর নাই অপরের দোষ সহজেই চোখে পড়ে, নিজের দোষ দেখা কঠিন। মানুষ যেমন করে বাতাসে শস্যের ভূষি উড়িয়ে দেয়, তেমনিভাবে পরের দোষগুলিও প্রচার করে থাকে। শাপলা চত্বরের মধ্যরাতের ঘটনা জাতি কখনো আশা করেনি, এটি জাতিকে অন্ধকারাচ্ছন্ন জীবনে নিয়ে যাচ্ছে। অনেকে বিষয়টিকে অতিরঞ্জিত করছে তবে যদি এরকম ঘটনা না ঘটছে তা ১৯৭১ সালের পর দেশের মানুষ আর কখনো এমন ধরনের দেখেনি। আর দেখতে চায়ও না। ধ্বংস, হত্যা, যুদ্ধ কখনো দেশের শান্তি আনতে পারে না। আমরা প্রত্যাশা করি, ভবিষ্যতে এই রকম ঘটনা যেন আর না হয়। আমাদের দেশের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। যারা কখনো হানাহানি বিশ্বাস করে না। আমরা অনেক রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা এনেছি। হত্যা ও ধ্বংসের জন্য নয়। তাই আমরা সকলে বিশ্বাস করি যুদ্ধ নয়, মৈত্রী ও করুণার মাধ্যমে আমাদের রাজনৈতিক সমস্যা সমাধান করতে হবে। শুভংকর বড়ুয়া (শুভ) বি এ (অনার্স) ২য় বর্ষ ইতিহাস বিভাগ কবি নজরুল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা চত্বরে না ঘটেছে তা অতিরঞ্চিত করা হচ্ছে আমি নিশ্চিত বলতে পারি, এখন বাংলাদেশের ৬৮ হাজার গ্রামগঞ্জে যুদ্ধাপরাধী লোকের অভাব নেই। ঐ সময় বঙ্গবন্ধু দেশে এসে তাদেরকে সাধারণ ক্ষমা করে দেন। তাহলে কেন ঐ সময় যুদ্ধাপরাধীদের বিচার করা হলো না? কেন তাদের সাধারণ ক্ষমা করা হলো? কেন ঐ সময় শাপলা চত্বরে গণজাগরণ মঞ্চ সৃষ্টি হলো না? যুদ্ধাপরাধীদের বিচার যেহেতু শুরু হয়েছে, কথা হলো যাদের বিচার শুরু হয়েছে তারাই কি প্রকৃত যুদ্ধাপরাধী! এই ব্যক্তিরাই কি পাকিস্তানীদের পক্ষে ছিল? আর কি বাংলাদেশের যুদ্ধাপরাধী নাই? বাংলাদেশে অনেক যুদ্ধাপরাধী আছে। তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। শাপলা চত্বরে যা ঘটেছে তা কিন্তু অতিরঞ্জিত করা হচ্ছে বলে আমার ধারনা। মাহফুজুর রহমান খান সম্মান ২য় বর্ষ, রোল নং ৩১১৮ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর হেফাজতের শান্তি সমাবেশ শেষ হলো যুদ্ধের মহড়া দিয়ে সহজভাবে বলতে গেলে শাপলা চত্বরে শেষ হলো হেফাজতের শান্তি সমাবেশ। শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে অশান্তির দাবানলে পুড়ে ছারখার হলো দেশের ভাবমূর্তি, গণতন্ত্র, সার্বভৌমত্ব, সাম্যবাদ, অর্থনীতি ও মানবতাবোধ। হরতাল, সমাবেশ, আন্দোলন, অবরোধ, সবকিছুই তো মৃত্যু ছাড়া অন্য কিছু উপহার দেয় না। ধর্ম রাজনীতির পাল্টাপাল্টি লড়াইয়ে মানুষ আজ ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে। যে দেশের মানুষ আজও পেট ভরে খেতে পায় না, মাথা গোঁজার ঠাঁই মেলে না, ক্ষুধা দারিদ্র্য অশিক্ষা, প্রতিনিয়তই লেগেই আছে, সে দেশে হরতাল, আন্দোলন, বিক্ষোভ, সমাবেশ কী করে শোভা পায়। কোটি কোটি টাকার সম্পদ বিনিষ্ট করে দেশকে কঠিন দরিদ্রতায় ফেলছে দলগুলো। যেন আরো ৪০ বছর পিছিয়ে পড়লো, সম্ভাবনাময় বাংলাদেশ। বিগত বছর, মাস, দিন আর বর্তমান সময় হিসেব করে নিশ্চিত হয়ে বলা যায়, আসলে কোন দলই দেশের শান্তি কামনা করে না। সকল প্রকার সমাবেশ আন্দোলন তাদের ক্ষমতা পাবার জন্যই। জনস্বার্থে না। দলগুলো ব্যস্ত আছে, ক্ষমতার লড়াইয়ে নিরাপত্তা দিতে নয়। বরং দেশকে রক্ত, হত্যা, গুম, বোমাবাজি করে নারকীয় কাজে প্রস্তুত। যারাই আন্দোলন করছে তারাই মৃত্যুর সমাধি রচনা করছে। সর্বদলীয় নেতাকর্মীদের কাছে অনুরোধ করি, সমাবেশের নামে মৃত্যুকূপ তৈরি না করে ক্ষমা, ধৈর্য্য, ত্যাগ, সহনশীলতা, মানবতা, মনুষ্যত্ববোধ, সহযোগিতা, সমঝোতা ও উদারমনোভাব সৃষ্টি করে দেশ ও মানুষকে রক্ষা করুন। ধর্মতো মানুষের জন্য, আর সে ধর্ম যদি অধর্মের গ্লানি বয়ে আনে যদি অশান্তি সৃষ্টি করে তবে সে ধর্ম প্রতিষ্ঠা করা সহজ হবে না। তাই, আমরা সকল ধর্মের সম্মান চাই, গণতন্ত্র চাই, সার্বভৌমত্ব চাই। মো. নূরুল ইসলাম বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ফুড বিভাগ, ২য় বর্ষ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা