বিশ্বের কয়েকটি সম্মানজনক ফেস্টিভ্যালের মধ্যে কান উত্সব অন্যতম। এদেশে প্রথম তারেক মাসুদের মাটির ময়না কান চলচ্চিত্র উত্সবে পুরস্কার জেতে। বয়ে আনে বিরল সম্মান। তবে সেই সম্মানের ধারাবাহিকতায় দীর্ঘদিন কান উত্সব আমাদের দেশে শুধু গল্পই ছিল। এবারে কান উত্সব কমিটি থেকেই আমন্ত্রণপত্র পেলেন অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশে নাসিরউদ্দিন ইউসুফের ‘গেরিলা’ ছবিটির প্রশংসার জের ধরেই তার এই আমন্ত্রণ। একইসাথে আমাদের দেশের জন্যই এটি অন্যতম সুখকর একটি বার্তা। সর্বশেষ কলকাতায় ‘আবর্ত’ নামের একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ব্যবসার দিক দিয়ে এই ছবিটিও বেশ এগিয়ে। সব মিলিয়ে জয়া তার অধিকাংশ সময় ছোট পর্দা দিয়ে দক্ষতা আর অভিজ্ঞতার আলোয় চমকে দিচ্ছেন সকলকে। গর্বিত করছেন এদেশের চলচ্চিত্র জগেক।
