বকেয়া ভাতার দাবিতে শনিবার স্থানীয় জে কে গার্মেন্টস শ্রমিকেরা মিরপুরের বেগম রোকেয়া সরণি অবরোধ করেন। দুপুর দেড়টায় রাস্তা বন্ধ করে তারা বিক্ষোভ করেন। এতে রোকেয়া সরণিতে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের। পরে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, জে.কে গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া টিফিনের টাকার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এই ঘটনাকে কেন্দ্র করে কাজীপাড়া-শেওড়াপাড়া এলাকায় অবস্থিত পোশাক কারখানাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকদের কয়েকজন জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই জে.কে গার্মেন্টসের মালিক পক্ষ শ্রমিকদের টিফিনের টাকা দিতে টালবাহান?া করে আসছে। বাধ্য হয়েই শ্রমিকরা রাজপথে নামে।
