দেশকে নেতৃত্ব দেয়ার মত গুণাবলী অর্জন করতে হবে :ঢাবি ভিসি

আপডেট : ১৮ মে ২০১৩, ২১:৪১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি.) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অসামপ্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে নেতৃত্ব দেয়ার মত গুণাবলী অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিভিন্ন ইনস্টিটিউট এবং কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১ম বর্ষ সম্মান শ্রেণির ছাত্র-ছাত্রীদের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ আহবান জানান। ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক শাহীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টাগণ বক্তৃতা করেন। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মহান মুক্তিযুদ্ধের সব শহীদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, অনেক ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল্য সবাইকে উপলব্ধি করতে হবে। স্বাধীনতাকে সুসংহত করার জন্য সবাইকে কাজ করতে হবে। তিনি ভালো ফলাফল অর্জনের পাশাপাশি সত্, দেশপ্রেমিক, সাহসী ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।