পাগলের হামলায় দুই পুলিশ আহত

আপডেট : ১৮ মে ২০১৩, ২১:৪৬
এক পাগলের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন এএসআই কামরুল হাসান ও এক কনস্টেবল। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। এ ব্যাপারে আহত এএসআই কামরুল হাসান জানান, বেলা আড়াইটার দিকে তিনি শাহবাগ এলাকায় সিভিল পোশাকে ডিউটিতে ছিলেন। এসময় তিনি দেখতে পান, এক পাগল এক হাতে ছুরি ও অন্য হাতে খুনতি নিয়ে ফুটপ?াথের এক মুড়িওলাকে মারধর করছে। এ ঘটনা দেখে তিনি গিয়ে ওই পাগলকে বাধা দিলে পাগল তার ডান হাতে ছুরি দিয়ে আঘাত করে। এতে তার একটা আঙ্গুলের অনেকাংশ কেটে যায়। পরে তিনি শাহবাগ থানা পুলিশে খবর দিলে সেখান থেকে এসআই সুরুজ উদ্দিন আহমেদসহ কয়েকজন পুলিশ সদস্য এসে ওই পাগলকে ছুরিসহ জাপটে ধরেন। এসময় পাগল এক পুলিশ কনস্টেবলের উরুতে কামড় দেয়। এতে ওই পুলিশ সদস্য চিত্কার করতে থাকলে পরে সবাই মিলে পাগলকে ধরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেয়। পরে প্রাথমিক চিকিত্সা দিয়ে এ পাগলকে ঢামেক থেকে সরিয়ে দেয়া হয়।