আজকের অনুষ্ঠান

আপডেট : ১৮ মে ২০১৩, ২১:৪৭
রবিবার ইডেন কলেজের শিক্ষার্থীবৃন্দ : কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরীফা সুলতানা পুতুলকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন, বেলা ১১টা, কলেজের ১ নম্বর গেট। মিলেনিয়াম হিউম্যান রাইটস এন্ড জার্নালিস্ট ফাউন্ডেশন : আলোচনা সভা, বেলা ১১টা, জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জ। গার্ল গাইড এসোসিয়েশন : দশতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, সকাল ১০টা, এসোসিয়েশন প্রাঙ্গণ। লেবার পার্টি : আলোচনা সভা, বিকাল সাড়ে ৩টা, জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জ।