বাংলাদেশি শান্তিরক্ষীদের সাথে মিডিয়া দলের কঙ্গো সফর

আপডেট : ১৮ মে ২০১৩, ২১:৫০
রাত ২টা রবিবার, ৭ অক্টোবর ২০১২। ঢাকার হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দর। জাতিসংঘের ভাড়া করা বিমান ইউরোপা এয়ারলাইন্সের বোয়িং ৭৬৭-এ আসনে বসে ফ্লাই করার প্রস্তুতি নিচ্ছি, আমরা মিডিয়া দলের ছয়জন সদস্য বিমানে আসন গ্রহণরত বাংলাদেশ সেনা ও বিমান বাহিনীর প্রায় ২০০ জন শান্তিরক্ষা সামরিক বাহিনীর সদস্যদের সাথে। উদ্দেশ্য উগান্ডা ও কঙ্গোর সীমান্তে অবস্থিত উগান্ডার ENTEBBE আন্তর্জাতিক বিমানবন্দর। উল্লেখ্য, কঙ্গোতে বর্তমানে যে গৃহযুদ্ধ চলছে তার মূল কারণ উত্তর-পূর্বাঞ্চলের জাতিগত বিভেদ। এই অঞ্চলের ইতুরি জেলায় বেশ কয়েকটি সংগঠন সশস্ত্র কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। যাহোক, ENTEBBE পৌঁছে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে জাতিসংঘের বিমানে কঙ্গোর ইতুরি জেলার বুনিয়া বিমানবন্দরের মাধ্যমে ইতুরি ব্রিগেড হেড কোয়ার্টারে যাই আমরা পরদিন অর্থাত্ ৮ অক্টোবর ২০১২। সেখানে মনস্ক’র ইতুরি ব্রিগেডে নিয়োজিত জাতিসংঘের পলিটিক্যাল এ্যাডভাইজার হেড অব অফিস ও এ্যাকটিং ডিরেক্টরের সাথে আমাদের সাক্ষাত্ হয়। MR M’HAND LADJOUZI হেড অব অফিস কঙ্গোতে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ইতুরি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাব্বির-উল-করিম, এনডিসি, পিএসসি এর নেতৃত্বে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সকল অফিসার ও সৈনিকবৃন্দ কঙ্গোর শান্তিরক্ষায় যে আত্মত্যাগ ও কঠোর পরিশ্রম করছেন তা অতুলনীয়। কঙ্গোর সার্বিক পরিস্থিতি বর্ণনা করে তিনি বলেন, কঙ্গোর বিভিন্ন অঞ্চলে এখনো যুদ্ধাবস্থা বিরাজ করছে। কঙ্গোর জাতীয় সেনাবাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় বাংলাদেশি মিলিটারী কনটিনজেট এর সাহায্যে বুনিয়াসহ কঙ্গোর বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কাজে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী মনুস্কো এর সার্বিক নিয়ম ও পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের শান্তিরক্ষীদের কার্যক্রম পরিচালনা খুবই সন্তোষজনক। তিনি জানান, বিগত তিন বছর যাবত্ বাংলাদেশি শান্তিরক্ষীরা অনেক ক্ষেত্রে শুধু তাঁবুতে অবস্থান করে নিষ্ঠার সাথে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। মিডিয়া টিমের এক সদস্যের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বিরত্বের সাথে লড়াই করে বাংলাদেশের জনগণ যে আত্মত্যাগের মাধ্যমে গোটা জাতিকে অনুপ্রাণিত করেছিল। সেই জনগণেরই একটি অংশ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সাহসিকতা ও আত্মত্যাগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। শান্তিরক্ষী মিশনের পাশাপাশি জাতিসংঘের WFP (World Food Programme), FAO (Food and Agricultre Organisation) সহ আরো অনেক সংস্থা কঙ্গোতে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর হয়ে বাংলাদেশ সেনাবাহিনী (ব্যানব্যাট-১) ২০০৩ সালের ১৪ জুলাই থেকে ১৪ আগস্টের মধ্যে কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলীয় ও রিয়েন্টাল প্রদেশের বৃহত্তম জেলা ইতুরির প্রধান শহর বুনিয়ার সার্বিক নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে। এই জেলার সাথে রয়েছে উগান্ডা, সুদান ও রুয়ান্ডা সীমান্ত। ০৯ অক্টোবর ২০১২ কঙ্গোর ওরিয়েন্টাল প্রদেশের ইতুরি ব্রিগেডের আওতাধীন বাংলাদেশ ব্যাটালিয়ন-১ এর কনটিনজেন্ট কমান্ডার কর্নেল ইফতেখার উদ্দিন মাহমুদ, পিএসসির সাথে আমাদের মিডিয়া টিমের সাক্ষাত্ ঘটে। কর্নেল ইফতেখার মামপাশা ও ইতুরি অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব পালন করছেন। পাঁচটি ক্যাম্পে অবস্থান করে ব্যানব্যাট-১ এর শান্তিরক্ষীরা কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সততার সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে বলে তিনি জানান। এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও শান্তি এবং স্থিতিশীলতা রক্ষা করাই এ কনটিনেজন্টের প্রতিটি শান্তিরক্ষীর মূল দায়িত্ব। এছাড়া জাতিসংঘ এবং তার অঙ্গসংগঠনগুলোর নিরাপত্তা বিধান তাদের দায়িত্বের অন্যতম অংশ। ব্যানব্যাট-১ এর অপারেশনাল কার্যক্রম ‘উইন হার্টেট মাইন্ড’-এর মাধ্যমে পরিচালিত হয়। বিগত এক বছর দায়িত্ব পালনকালে কঙ্গোর জাতীয় নির্বাচনসহ অন্যান্য সামাজিক উন্নয়নমূলক কাজে এ কনটিনজেন্টের প্রতিটি সদস্য অংশগ্রহণ করে। কঙ্গোর শান্তিরক্ষা করতে গিয়ে যে ১১ জন বাংলাদেশি শান্তিরক্ষী প্রাণ দিয়েছে তাদের অবদানের স্বীকৃতি হিসেবে ব্যানব্যাট-১ এর আঙ্গিনায় একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। যার নাম হিরোজ লিভ ফর এভার’। কর্নেল ইফতেখার বলেন, ব্যানব্যাট-১ এর শান্তিরক্ষীরা জাতিসংঘের আর্থিক সহায়তার তার আওতাধীন এলাকায় স্কুল নির্মাণ, স্কুলে আসবাবপত্র ও বই খাতা প্রদান, চলাচলের সুবিধার জন্য রাস্তা, ব্রিজ-কালভাট নির্মাণ ইত্যাদি বহুবিধ কাজ সম্পন্ন করে যাচ্ছে। ঐদিন দুপুরের দিকে আমরা মিডিয়া টিমের সদস্যরা বুনিয়ায় অবস্থিত এনদ্রোমো ক্যাম্প থেকে সেনাবাহিনীর গাড়ি বহরযোগে প্রায় ৩০ কিলোমিটার দূরে পাহাড় জঙ্গলেঘেরা বোগোড়ো আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা করি। আমাদের উদ্দেশ্য ছিলো সেখানে বাংলাদেশি কনটিনজেন্ট পরিদর্শন ও তাদের কর্মতত্পরতা প্রত্যক্ষকরণ। সেখানে বাংলাদেশি শান্তিরক্ষীদের অপারেশন কার্যক্রমের অংশ হিসেবে বিপিসি (আমর্ড পার্সোনাল ক্যারিয়ার) এর মাধ্যমে কিভাবে অপারেশন পরিচালিত হয় তা মিডিয়া দল প্রত্যক্ষ করে। ১০ অক্টোবর, মিডিয়া টিমের সদস্যবৃন্দ দক্ষিণ কিভু প্রদেশের বুকাভুর উদ্দেশ্যে যাত্রা করে। সন্ধ্যা নাগাদ বুকাভু বিমান বন্দর থেকে প্রায় ১০০ কি: মি: দূরবর্তী বনজঙ্গলে ঘেরা পাহাড়িয়া এলাকা মুবনে এসে পৌঁছাই। যেখানে আমাদের শান্তিরক্ষী বাহিনীর ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন BANENGR-3 অবস্থিত। ব্যানইঞ্জিনিয়ার-৩ এর সেকেন্ড ইন কমান্ড মেজর একে এম মুসা ও তাঁর সহকর্মীবৃন্দ আমাদের অভ্যর্থনা জানান। রাত্রিবেলা সেখানেই তাদের ক্যাম্পে অবস্থান। নৈশভোজ শেষে রাত্রিযাপন। রাষ্ট্রীয়ভাবে পরের দিন ১১ অক্টোবর সকালে ব্যানইঞ্জিনিয়ার সদস্যদের কর্মতত্পরতা দেখার জন্য আমরা সকল সদস্য ক্যাম্প এরিয়ার মধ্যে তাঁদের নির্মিত স্বাস্থ্য সেবা কেন্দ্রে আসি। সেখানে বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণকে চিকিত্সা সেবা নিতে দেখি। তারা বাংলাদেশি চিকিত্সক এবং চিকিত্সা সেবা মানের যথেষ্ট প্রশংসা করেন। পরে সেখান থেকে আরও ৪০ কিঃমিঃ দূরে দক্ষিণ কিভু এলাকায় গমন করি আমরা। পাহাড়ের কোল ঘেঁষে পাথরের কুচি ও এঁটেল মাটি আবৃত রাস্তা দিয়ে UN Mission-এর জীপ গাড়ী নিয়ে অপরূপ নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে মুবন এলাকায় পৌঁছুলাম। সেখানে অবস্থিত BANENGR-3 এর শান্তিরক্ষীদের কর্তৃক নির্মাণরত রাস্তার কাজ পরিদর্শন করি। সেখানে বুরহালি-মুয়েঙ্গার ৭৭ কি:মি: রাস্তার কাজ সম্পন্ন করে যাচ্ছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা। ডাম্প ট্রাক, বুলডোজার, ক্রেন বিভিন্ন হেভী ভেহিকেলের মাধ্যমে রাস্তা নির্মাণ সম্পন্ন হচ্ছে। বিকেলে পুনরায় গাড়ী যোগে বুকাভু শহরে ফিরে আসা। BANMP অর্থাত্ বাংলাদেশ মিলিটারী পুলিশের অস্থায়ী রেস্ট হাউজে রাত্রিযাপন। সাক্ষাত্কালে তিনি বলেন, ২০১১ সালের জানুয়ারি মাস থেকে তিনি ইতুরি ব্রিগেডের দায়িত্বে রয়েছেন। MONUSCOতে তিনটি ব্রিগেড ও ২টি সেক্টর আছে বলে তিনি জানান। বাংলাদেশের আয়তনের প্রায় দেড়গুণ এলাকা ইতুরি ব্রিগেডের অধীনে। দুটি ইঞ্জিনিয়ার কোম্পানি আছে একটি নেপাল ও অন্যটি গুয়াতেমালা সেনাবাহিনীর। স্থানীয় জনগণের সহায়তার বাংলাদেশি শান্তিরক্ষীরা সেখানে রাস্তা-ঘাট নির্মাণ, স্কুল-কলেজ প্রতিষ্ঠা, চিকিত্সা সহায়তা দান ইত্যাদি সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। ইতুরি ব্রিগেডকে মাল্টি ন্যাশনাল ব্রিগেড বলে তিনি অভিহিত করেন। বাংলাদেশি শান্তিরক্ষীদের এই ধরনের কার্যক্রমে গোটা বিশ্ব এখন বাংলাদেশকে চেনে এবং জানে। ১৪ অক্টোবর আমরা বুনিয়া বিমান বন্দরে নিয়োজিত বাংলাদেশ এয়ার কনটিনজেন্ট সদস্যদের কার্যক্রম পরিদর্শন করি। যেখানে বাংলাদেশ বিমান বাহিনীর মহিলা কর্মকর্তা ফ্লাইং অফিসার মোনালিসা আমাদের ব্রীফ করেন। তিনি তার রুমে বসে আবহাওয়া পরিস্থিতির খবরা-খবর দেন। প্রত্যেক পাইলট বিমান নিয়ে আকাশে উড়ার আগে Aeronet cell থেকে আবহাওয়া সম্পর্কে ব্রীফ নিয়ে থাকেন। পরের দিন ১৫ অক্টোবর, ইতুির ব্রিগেডের হেড অফিসে আমরা দক্ষিণ আফ্রিকা সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল উইলিয়ামস র্যান্ডাল ম্যানওয়েল-এর সাথে সাক্ষাত্ করি। তিনি বিগত ১ বত্সর (MILOB COMD) অর্থাত্ মিলিটারী অবজারভার হিসেবে তার দায়িত্ব পালনকালে বাংলাদেশি শান্তিরক্ষীদের বিশেষত ইতুরি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাব্বির-এর ভূয়সী প্রশংসা করেন। তার নেতৃত্বে বাংলাদেশি শান্তিরক্ষীরা UN MISSION এ শান্তিরক্ষার কাজে আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। লেখক : সহঃতথ্য অফিসার হিসাবে আইএসপিআর-এ কর্মরত ই- মেইলঃ [email protected]