ইস্পাহানি ক্রিকেট লিগ

সুপার সিক্সে এফএমসি’র জয়

আপডেট : ১৮ মে ২০১৩, ২১:৫৫
ইস্পাহানি ক্রিকেটের সুপার সিক্স পর্বে এফএমসি স্পোর্টস ক্লাবের জয় অব্যাহত রয়েছে। গতকাল চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে এফএমসি ক্লাব ১১৫ রানের বিশাল ব্যবধানে ইস্পাহানি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ম্যাচ জিতলেও তাদের শিরোপার জন্য অপেক্ষায় থাকতে হবে। কারণ পয়েন্টের দিক দিয়ে ব্রাদার্স ইউনিয়ন এখনও এগিয়ে রয়েছে। ব্রাদার্স ইউনিয়ন ও ইস্পাহানি ক্লাবের মধ্যকার ম্যাচটির ফলাফলই বলে দিবে শিরোপা কোনদিকে যাচ্ছে।